হোম > রাজধানী > অপরাধ

শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে তার রুমমেট বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান।

নিহত চিকিৎসক জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস পাস করে ইন্টার্নি শেষে পপুলার হাসপাতালে চাকরি করছিলেন। তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় থাকতেন।

রুমমেট দীপ্ত সিংহ জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময় জিসান নিজ বাড়িতে ফোন করে কথা বলছিল। পরে দুপুরে ফিরে এসে তাকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় দেখে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব। কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি রুমমেট। তিনি জানান, মৃত্যুর আগে তিনি কিছু সেবন করেছিলেন কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এলআর

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত, সরঞ্জাম লুট

রাজধানীতে বাসায় ঢোকার আগ মুহূর্তে ছিনতাইয়ের শিকার দুই নারী

কলাবাগানে ছোট ভাইয়ের লোহার আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীর নর্দ্দায় ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় নিহত ৪

আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টারসহ যুবক গ্রেপ্তার

রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা