হোম > রাজধানী > অপরাধ

মহাখালীতে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বুকভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে আসা এক তরুণের গন্তব্য হওয়ার কথা ছিল কোনো নামি বিশ্ববিদ্যালয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার ঠাঁই হলো হাসপাতালের হিমঘরে। রাজধানীর মহাখালীতে ভাড়া বাসা থেকে ইসতাক আহমেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে মহাখালী কাঁচাবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

​নিহত ইসতাক চাঁদপুর জেলার মতলব উপজেলার তালুকদারবাড়ির আফজাল হোসেনের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

​স্বজনরা জানান, বুধবার রাতে সবার অগোচরে নিজের ঘরে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন ইসতাক। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ইসতাকের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পরিবার। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারওয়ান বাজারে চাঁদাবাজদের হামলায় ৫ ব্যবসায়ী রক্তাক্ত, আহত

ঢামেকে শিশু অপহরণ, মুক্তিপণ চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, ১৪ ঘণ্টায় গ্রেপ্তার অপহরণকারী

বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার

সোহরাওয়ার্দী হাসপাতালে চুরির চেষ্টা নস্যাৎ, আহত আনসার সদস্য

হাজারীবাগে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রেলের টিকেট কালোবাজারি, দুই স্টুয়ার্ট বরখাস্ত

মিরপুর শাহআলী মাজারে মাদকবিরোধী অভিযান, আটক ৭