হোম > রাজধানী > অপরাধ

উগ্রবাদী সংগঠনের চার সদস্য ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চার আসামিকে দ্বিতীয় দফায় দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর। প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এর আগে রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআই মতিউর রহমান মোল্লা। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মায়েদ মাহমুদ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির রমনা বিভাগের একটি দল তাদের আটক করে। পরে বুধবার ডিবি পুলিশের রমনা বিভাগের পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। পরদিন তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

এআরবি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

মোহনগঞ্জে সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল

উন্নয়নকাজে বাধা দিচ্ছে পরাজিত প্রার্থীর লোকেরা: এমপি আব্দুল বাতেন

দুই নারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে