হোম > রাজধানী > অপরাধ

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

​রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন। আহত কর্মকর্তার নাম সিদ্দিকুর রহমান (৪০)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের একটি বিশেষ দল সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। ডিএনসি দলটির উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারিরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাঁ পায়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

​সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) ০৪ নম্বর বেডে ভর্তি করেন।

ডিএনসি ও হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, সিদ্দিকুর রহমানের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তার পা থেকে গুলি বের করার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই সায়দাবাদ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের ধরতে যাত্রাবাড়ী থানার পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত ফোর্স ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যাচ্ছে, ঘটনার পর বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের জনাকীর্ণ টার্মিনালে হঠাৎ গুলির শব্দে সবাই দিগ্বিদিক ছুটতে শুরু করে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আমাদের সাহসী কর্মকর্তার ওপর হামলার বিচার আমরা আইনানুগভাবেই নিশ্চিত করব। জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত, সরঞ্জাম লুট

রাজধানীতে বাসায় ঢোকার আগ মুহূর্তে ছিনতাইয়ের শিকার দুই নারী

কলাবাগানে ছোট ভাইয়ের লোহার আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীর নর্দ্দায় ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় নিহত ৪

আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টারসহ যুবক গ্রেপ্তার

রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা

রাজধানীতে পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা