হোম > রাজধানী > অপরাধ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৪০টি।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৯৬ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১১৫ জন, গুলশানে ৫১ জন, উত্তরায় ৫১ জন, গোয়েন্দা বিভাগে ১২ জন এবং সিটিটিসিতে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২,২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা এবং ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসআর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

বনশ্রীতে পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

গুলশানে অবৈধ মদের কারবার, জব্দ ২৪৪ লিটার মদ-বিয়ার

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

চকবাজারে অগ্নিকাণ্ড: ২৪ ঘণ্টা পরও কাটেনি শঙ্কা, থমকে আছে বাণিজ্যিক এলাকা

অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার