হোম > রাজধানী > অপরাধ

কাফরুলে পুলিশের এসআইয়ের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে পুলিশ উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কে এম মাহমুদুল হাসান (৪২) । তিনি ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।

সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা সংবাদ পেয়ে রোববার (০৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করি। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

মাহমুদুল হাসান নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ওই সময় বাসায় অন্য কেউ ছিল না। পরে তারা বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে আলোক হাসপাতালে নিয়ে যািই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ওসি আরো জানান, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

রাজনৈতিক কারণে অ্যাকশনে যেতে পারেনি পুলিশ

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

সালমান মুক্তাদিরের স্টুডিও ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা গুরুতর ফৌজদারি অপরাধ

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক