রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩ , মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরায় ৬৩, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, ২টি চাকু, ১টি বাস, ৯টি মোবাইল ফোন, ২৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩৩৫৬ পিস নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ওষুধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম (সিরাপ ৬২৭টি, ক্যাপসুল ৬০০০, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার ৫ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেভেল বিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ৬টি ও লেভেল লাগানোর ২টি সাচ) উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তা করা হয়।