হোম > রাজধানী > ঢাকা উত্তর

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মে) মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান বলেন, "ঈদের আনন্দ তখনই সার্থক হয় যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের দিন আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদেরও এভাবে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান ও ফজলুর রহমান মিরাজ, মানবাধিকার কর্মী মোজাম্মেল হোসেন এবং আবু সালেহ। অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করেন।

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৪০ জন গ্রেপ্তার

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: প্রতিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা

গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭