হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

আমার দেশ অনলাইন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ৩ জন এবং এসআরইউ কর্তৃক ১ জন রয়েছেন।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, ১টি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে

কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের