হোম > রাজধানী > ঢাকা উত্তর

কল রেকর্ড ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে সিডিআর (কল ডিটেইলস রেকর্ড) সহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অর্থের বিনিময়ে বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬)।

এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের একটি দল বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সূত্র আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে জনসাধারণের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিল। পরে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে এসব তথ্য বিক্রি করত।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

এমই

রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ

এমপি মিলনের উদ্বোধনে আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কার কাজ শুরু

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে

কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩