হোম > রাজধানী > ঢাকা উত্তর

ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

স্টাফ রিপোর্টার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ‘ঢাকা বাঁচাও’ সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কার করা হয়েছে। একই  সঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক হিসেবে মো. তানভীর আজাদের নাম ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরম বিক্রির নামে চাঁদাবাজি, সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সংবাদ সম্মেলনে সংগঠনটির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে মো. তানভীর আজাদকে আহ্বায়ক, মো. আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা এবং সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মো. আলামিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সোহানী শিফা, তানভীর আজাদ, মো. আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা