হোম > রাজধানী > ঢাকা উত্তর

মিরপুর শাহআলী মাজারে মাদকবিরোধী অভিযান, আটক ৭

স্টাফ রিপোর্টার

মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কুখ্যাত হয়ে ওঠা মিরপুরের শাহআলী মাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পোশাকধারী ও সাদা পোশাকে থাকা ২৫ সদস্যের গোয়েন্দা টিম পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন— মো. শান্ত (২৫), মো. মিরাজ (৩২), মো. হারুন (৩৮), দুলাল (৫৩), মো. মিলন (৫৫), পিংকি ওরফে স্মৃতি (২৫) ও মিনারা বেগম (৪০)। তাঁদের কাছ থেকে কাগজের প্যাকেটে ভর্তি বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়, যার মোট ওজন ২ কেজি ৩০০ গ্রাম।

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন ও বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

শাহআলী মাজারের মতো পবিত্র ও সংরক্ষিত স্থানে মাদকের এই বেচাকেনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। ডিএনসি সূত্রে জানা গেছে, এলাকাটিকে মাদকমুক্ত করতে মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রাজধানীজুড়ে ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীনের দুঃখ প্রকাশ

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা

ছয় শিশুর মৃত্যুর যে কারণ জানাল আদ-দ্বীন হাসপাতাল

আদ-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজে ছয় শিশুর মৃত্যু

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে থাকবে সেলিম উদ্দিনের বিশেষ টিম