হোম > রাজধানী > ঢাকা উত্তর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্য ককটেলটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

রাজধানীসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর