হোম > রাজধানী > ঢাকা উত্তর

এমপি মিলনের উদ্বোধনে আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কার কাজ শুরু

স্টাফ রিপোর্টার

রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির ঘরবাড়ি, রাস্তা, মসজিদ, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

পিডব্লিউডির এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আমির আবু সাঈদ মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আতাউর রহমান সরকার, পিডব্লিউডির সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, শের-ই-বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি তারিফুল ইসলাম, শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম এবং ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হুসাইন, আব্দুজ জাওয়াদ, শামীম মন্ডল, হাসান আল বান্না, জামায়াত নেতা আখতার হোসেন খোকনসহ অন্যান্য নেতাকর্মী। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম, ড. জাকির হোসেন, মোহাম্মদ আলী, নাজমুল হক ও এখতিয়ার হায়দার খান প্রমুখ।

আগারগাঁও সরকারি আবাসিক কলোনির অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং বসবাসের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কার কাজ বাস্তবায়িত হলে আবাসিক কলোনির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে

কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪