হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মুগদায় ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভ (৪৫) এর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক এসআই মো. বোরহান উদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদা আহমদ বাগ ভাড়া বাসা থেকে দরজা ভেঙে ঝুলন্ত অর্ধগলিত মৃতদেহ দেখতে পাই। তিনি বলেন, তার অফিস কলিক ও আত্মীয় স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। তাদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হবে।

মৃতের বাবার নাম তবারক হোসেন। বাড়ি সেগুনবাগিচায়। বর্তমানে তিনি মুগদায় ভাড়া বাসায় থাকেন।

তিনি বলেন, ঈদের দিন ঐ বাসার বাড়িওয়ালা তাকে দেখেছেন। এর পর আর দেখেনি। আজ রুম থেকে দুর্গন্ধ বের হলে, তারা পুলিশ কে সংবাদ দেন।

জানাগেছে, তিনি বিবাহিত ছিলেন। সম্প্রতি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে।

এআরবি

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু