হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে : শ্রমিক আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান বলেছেন, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমজীবী মানুষের জীবনমানের অবনতির প্রেক্ষাপটে রাষ্ট্রকে আরও কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা এখন সময়ের দাবি।

শনিবার ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন।

বৈঠকে খলিলুর রহমান আরো বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শ্রমখাতকে আরো শক্তিশালী ও মানবিক করতে হবে।

এ সময় কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং চলমান শ্রমিক সমস্যা, বিভিন্ন সেক্টরের শ্রমিকদের দাবি-দাওয়া এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ হারুন-অর- রশিদ, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওবায়দুর রহমান বিন মোস্তফা, শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন প্রমুখ।

এমই

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

রাজধানীতে ফোম কারখানায় আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কামরাঙ্গীরচরে ৫ বছরের শিশু জান্নাতের প্রাণ কেড়ে নিল অটোরিকশা

প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতিসংঘে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদ