হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ঢামেক এলাকায় ফুটপাতে উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে হাসপাতাল সংলগ্ন অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানপাট সরিয়ে নেওয়া হয়।

বুধবার সকাল ১১টার দিকে ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য্য বর্ধন কার্যক্রমের অংশ হিসেবে অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনের পর, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের নেতৃত্বে আনসার সদস্যদের একটি দল শহীদ মিনার গেট (৩ নম্বর গেট) থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। পরে হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ হকার ও দখলদারদের সরিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, অভিযানের ফলে হাসপাতাল এলাকার ফুটপাত দখলমুক্ত হয়েছে, রোগী ও স্বজনদের চলাচল সহজ হয়েছে এবং সার্বিক শৃঙ্খলা ফিরে এসেছে।

গত ২ এপ্রিল হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে একই ধরনের অভিযান শুরু করা হয়। তবে উচ্ছেদের পর পুনরায় হকারদের দখল নেওয়ার প্রবণতা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নতুন করে এই অভিযান পরিচালনা করেন।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু