হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

বিশ্বকাপ ফাইনালে ঢাকা কলেজ আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজ

ঢাকা কলেজ প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলায় ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকরা গরু ভোজের আয়োজন করেছে। ম্যাচ উদযাপনে সমর্থকদের মধ্যে চরম উন্মাদনার অংশ হিসেবে আগামী রোববার রাত ১০টায় ঢাকা কলেজ খেলার মাঠে বিশাল ভোজ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ভাষ্যমতে, আগামী রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল স্পেন। ভোজের পর বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে উপভোগ করবেন আর্জেন্টিনার সমর্থকেরা।

আয়োজকরা জানান, ফাইনাল উপলক্ষে রোববার রাত ১০টা থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে গরু ভোজ, আনন্দ উৎসব এবং এলইডি স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। ঢাকা কলেজের সব আর্জেন্টিনা সমর্থক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এ আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি তানভীর আহমদ মাদবর বলেন, আর্জেন্টিনা মানেই নান্দনিক খেলা। সেই নান্দনিক খেলা। আমরা এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি এবং আশা করি আর্জেন্টিনা ফাইনালে জিতবে।

এমই

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’