হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

স্টাফ রিপোর্টার

‘মঞ্চ ২৪’-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছবি: আমার দেশ

দেশের বর্তমান প্রেক্ষাপটে চব্বিশের বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন ‘মঞ্চ ২৪’-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী এবং প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক ওমর ফারুক এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মেরাজুর রহমান তূর্য।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম সদস্যসচিব রায়হান জুবায়ের, সিনিয়র যুগ্ম সদস্যসচিব গাজী জিহাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দপ্তর সম্পাদক তামজীদ আহমেদ এবং প্রচার সম্পাদক নুসরাত জাহান তিশা।

এছাড়া সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিন আকবর (তথ্য ও গবেষণা), ইসমাইল হোসেন রিফাত (প্রকাশনা), ফয়সাল আহমেদ সিফাত (স্কিল ডেভেলপমেন্ট) এবং তাফহিমুর রহমান (পলিটিক্যাল অ্যাফেয়ার্স)। কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাহাত চৌধুরী, হাসিবুর রহমান, রাফসান আরাফাত সানিমন, তালহা জুবায়ের রেদওয়ান, ফয়সাল আহমেদ, মো. সাজিদুল ইসলাম সাজিদ, শফিকুর রহমান, মো. ওমর আল জাবের, রাকিবুল হাসান হাবীব এবং মো. নাঈম ইসলাম।

নবনিযুক্ত আহ্বায়ক ওমর ফারুক এক বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ঢাকা মহানগর দক্ষিণ শাখাকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলে আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকব।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটি ঢাকা মহানগর দক্ষিণে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করবে।

এআরবি

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢামেক এলাকায় ফুটপাতে উচ্ছেদে অভিযান

ঢামেকের ফুটপাতে নান্দনিকতার ছোঁয়া

২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার, আত্মপক্ষ সমর্থনেই আটকে আছে শুনানি

আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ

যাত্রাবাড়ীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : ডা. ইরান

মব সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবিতে বিক্ষোভ সমাবেশ

ক্রেডিট ও ডেবিট কার্ড প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার