হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তীব্র যানজটে আটকে থাকা অবস্থায় প্রাইভেটকার চালক লিয়াকত হোসেন (৬৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার ওয়ালেস বাজার এলাকার বাসিন্দা ও ইসমাইল গাজীর ছেলে। আহত চালককে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে লিয়াকত হোসেন চাঁদপুর থেকে একটি নোহা প্রাইভেটকার চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। পথে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় যানজটে আটকে পড়লে ৪ থেকে ৫ জনের একটি ছিনতাইকারী দল গাড়ির জানালার কাছে এসে তাকে টাকা-পয়সা দিতে বলে।

তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরি চালায়। রক্তাক্ত অবস্থায় তিনি গাড়ির ভেতর পড়ে থাকেন। আশপাশের লোকজনের চিৎকারে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে থাকা এক বাসযাত্রী বাশারের সহায়তায় আহত লিয়াকত হোসেনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত চালক বর্তমানে শঙ্কামুক্ত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, যাত্রাবাড়ী এলাকায় বিশেষ করে রাতের সময়ে যানজটের সুযোগে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, যা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা