হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

দৈনিক জনকণ্ঠের ৩০ বছরের পুরোনো সাংবাদকর্মীদের মবকারী আখ্যা দিয়ে গণহারে অবৈধভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে আজ রোববার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

জানা গেছে, শনিবার হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের ঠিকানা ও ইমেইলে চাকরি অবসানসংক্রান্ত চিঠি (টার্মিনেশন লেটার) পাঠানো হয়। চিঠিতে সংযুক্তপত্র গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক ও কর্মচারীরা বলেন, ৩০ বছর যাবৎ কাজ করছে এমন বহু সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। অন্তত ৭০ জনকে চাকরিচ্যুতর নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংবাদকর্মীরা।

তাদের দাবি, সার্ভিস বেনিফিট না দিয়ে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এ সময় তারা বলেন, পূর্বঘোষণা বা কোনো ধরনের আলোচনা ছাড়াই এভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকেই অফিস খোলা নিয়ে টালবাহানা শুরু হয় বলেও অভিযোগ করেন তারা।

চাকরি পুনর্বহাল ও অবৈধ চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন