হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান, তদারকিতে ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে সেখানে পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকি করেছেন। একই দিনে তিনি মানিকনগরে ৮৮০ মিটার দীর্ঘ একটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের সময় প্রশাসক টার্মিনালের যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের টার্মিনালকে অবৈধ দখল, যানজট ও িশৃঙ্খলামুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এ সময় তিনি জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সব বাস কাউন্টার টার্মিনালের ভেতরে স্থানান্তর করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে এ জন্য চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

প্রশাসক আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি বাস টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। একই সঙ্গে গুলিস্তানের বাস টার্মিনালও কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি।

পরে দুপুরে ডিএসসিসির ৭ নম্বর ওয়ার্ডে মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার দীর্ঘ প্রধান সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসি প্রশাসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কটির উন্নয়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়িত হচ্ছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। তিনি জানান, গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে সড়কটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে।

ডিএসসিসি জানিয়েছে, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়ন, যান চলাচল সহজ করা, জনদুর্ভোগ কমানো এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করাই এ প্রকল্পের লক্ষ্য।

এমএমআর

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

খান বাহাদুর আহ্ছানউল্লার দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক

মানবিক বাংলাদেশে সাংবাদিকদের কোনো হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী