হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

কেরানীগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে এক কাগজ ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৩) রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬ ও ৭ মার্চ মদীনানগর এলাকায় দুই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে স্থানীয় একটি ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হয়। ওই ঘটনায় ইমতিয়াজ আহমেদ শাকিল, হালিম মিয়া, আজগর ও সজলসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় এক ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগও ওঠে।

রফিকুল ইসলাম বলেন, তিনি ওই ঘটনার প্রতিবাদ করে পুলিশে খবর দেন। পরে প্রাথমিক তদন্তে জানা যায়, আটক ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত ছিলেন না।

এর জেরে অভিযুক্তরা তার কাছে ‘পুলিশ ম্যানেজ’ করার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে গত ২৫ মার্চ দুপুরে সাবান ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, অভিযুক্ত চক্রটি এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসা ও জমি দখলের সঙ্গে জড়িত। হামলার পর উল্টো তার নামেই থানায় একটি মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।

রফিকুল ইসলামের দাবি, গত ২৭ ও ২৮ মার্চ পুলিশ তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং তার মেয়ে রুবাইয়া ইসলামকে অপদস্থ করে।

বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭০২) করেন। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ