হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রামপুরা টিভি সেন্টার সংলগ্ন রয়েল মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা পলাশকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ঘটনাটি ঘটিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই এলাকা ত্যাগ করে। গুলিতে পলাশের মাথায় গুরুতর আঘাত লাগে।

আহত ইয়াছিন খান পলাশ (৫০) পশ্চিম রামপুরার বাসিন্দা। তার বাবার নাম ইউনুস খান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তার ভাই আলামিনের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার কিংবা অপরাধ জগতের দ্বন্দ্ব—সবকিছুই তদন্তের আওতায় রাখা হয়েছে।

এদিকেআইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ রাজধানীর অপরাধ জগতের সঙ্গে জড়িত। পলাশ রামপুরা, হাতিরঝিল, বাড্ডা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সে আলোচিত। পুলিশের নথিতে তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন এবং বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তালিকাভুক্ত আসামি হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রগুলো বলছে, অপরাধ জগতের বিভিন্ন দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতীতেও তাকে ঘিরে একাধিক সংঘাতের ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল এবং হামলাকারীদের গতিবিধি শনাক্তে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

গুলিবিদ্ধ পলাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য একাধিক টিম কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য একাধিক টিম কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা: তোমাদের জন্য আইসক্রিম নেই

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

গণপতি হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি

ঘুষ দেওয়ার স্বীকারোক্তি দিলেন দুই আর্জেন্টাইন নির্বাহী