হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

কামরাঙ্গীচরে ভ্যান উল্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর কামরাঙ্গীচর বেড়িবাঁধ এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে জুবায়ের (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ির পাশে একটি গ্যারেজে রাখা ব্যাটারিচালিত রিকশাভ্যানটি জুবায়ের ও তার আরেক বন্ধু চালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে পড়ে গেলে জুবায়ের গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

অবৈধপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

ঐতিহ্য হারাচ্ছে বাগেরহাটের ষাটগম্বুজ

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি ভয়াবহ হবে: মামুনুল হক

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ধামুরা-শোলক সেতু

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নষ্ট আম দিয়ে তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির জুস

অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের তালিকা দীর্ঘ করছেন ট্রাম্প

গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১