হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা চাইলেন সালাম

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দক্ষিণকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম। শুক্রবার লালবাগ হৃদয় পার্টি সেন্টারে লালবাগ থানার ২৪নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এক ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাড়িঘর ও দোকানের বর্জ নির্দিষ্ট স্থানে রাখতে হবে যেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমি বলতে চাই, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর এই দুই সিটি করপোরেশনকে আমরা ক্লিন সিটি, গ্রিন সিটিতে রূপান্তরিত করতে কাজ শুরু করেছি।

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা চান আবদুস সালাম।

পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জোর দিয়ে নতুন প্রশাসক বলেন, এই পুরনো ঢাকার খাবার সংস্কৃতি, ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ আমাদের করতে হবে। দেশি-বিদেশি অতিথিরা যাতে পুরনো ঢাকায় এসে এসব ঐতিহাসিক স্থানে আসার আগ্রহ দেখান সেভাবে আমাদেরকে পরিকল্পনা সাজাতে হবে। দক্ষিণ সিটি করপোরেশন সেই কাজে হাত দেবে।

মহানগরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক অপরাধের বিরুদ্ধে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আবদুস সালাম।তিনি বলেন, যারা চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। সে যে দলেরই হোক, যত ক্ষমতাবান হোক।

ঢাকায় মশার উপদ্রব বেড়েছে জানিয়ে মশক নিধন এবং ডেঙ্গু মশার নির্মূলে করপোরেশন তার কার্যক্রম জোরদার করবে বলে জানান আবদুস সালাম।

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী