হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৫৪) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) একজন কয়েদি ছিলেন।

​কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) দুপুরে কেরানীগঞ্জ কারাগারে মকবুল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী নাজমুল ইসলামসহ নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

​ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​কারাগার সূত্রে জানা গেছে, মৃত মকবুল হোসেন সিআর ২৮৭৭/২৬ মামলার অধীনে ৮৬ ধারায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দি ছিলেন। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকায়। তার বাবার নাম মৃত আলী আহম্মেদ।

এমবি

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

খান বাহাদুর আহ্ছানউল্লার দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক

মানবিক বাংলাদেশে সাংবাদিকদের কোনো হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী