হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

হাজারীবাগে অটোরিকশা চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তরা এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে গুরুতর আহত করে তার অটো, মোবাইল ফোন ও গলার চেইন ছিনতাই করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে হাজারীবাগ থানার বেড়িবাঁধ মাহাদিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম মনির মান্না (৩৫)। তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, দুপুরে মাহাদিনগর এলাকায় রাব্বিসহ ৩-৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন, গলার চেইন ও ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এসআর

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা