হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

হাজারীবাগে ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোছা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে। নিহত শারমিন রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ছোট ভাইকে মসজিদে রেখে কাছের দোকান থেকে কিছু কিনতে গিয়েছিল শারমিন। এ সময় ওই গলিতে কে বা কারা তার ওপর ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের বাবা বেল্লাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়ে ছোট ভাইকে নিয়ে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে রেখে সে বাজার করতে গেলে এ ঘটনার শিকার হয়। তিনি আরও জানান, তার মেয়ে শারমিন শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বাসিন্দা। বর্তমানে হাজারীবাগ থানার হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পাঁচতলায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা