হোম > কর্পোরেট

ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে: রিহ্যাব প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

দেশের আবাসন ব্যবসায় নানা ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে এ খাত ক্রমেই সংকটের মুখে পড়ছে বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)সহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করতে হবে।

সোমবার রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আয়োজিত আবাসন ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধান যুক্ত হওয়ায় ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে পড়ছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন খাত জড়িত থাকায় এ সংকটের প্রভাব শুধু আবাসন খাতেই সীমাবদ্ধ থাকছে না; এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।

মতবিনিময় সভায় আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আবাসন খাতের সঙ্গে বিপুলসংখ্যক ডেভেলপার, নির্মাণ প্রতিষ্ঠান, প্রকৌশলী, স্থপতি, শ্রমিক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান জড়িত। এ খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে এর প্রভাব সংশ্লিষ্ট অন্যান্য খাতেও পড়ে। তাই আবাসন শিল্পকে টেকসই ও গতিশীল রাখতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় আবাসন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খাতটির সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর আলোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বেশ কয়েকজন ডেভেলপার। তারা আবাসন ব্যবসার মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, বিদ্যমান বিধিবিধানের কারণে সৃষ্ট জটিলতা এবং এসব সমস্যা সমাধানে সম্ভাব্য উদ্যোগ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মোঃ সহিদুল ইসলাম। সভায় বক্তব্য দেন উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মোঃ ইব্রাহিম সরকার এবং সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মোঃ শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মোঃ আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর বিভিন্ন এলাকার আবাসন ব্যবসায়ী ও ডেভেলপাররা অংশগ্রহণ করেন। বক্তারা আবাসন খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের মধ্যে আরও সমন্বয় ও ঐক্য গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন।

প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কর্মসূচি নেওয়া হয়েছে

‘বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ লিলি বডিওয়াশ

স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তি নেভিয়ান লাইফসায়েন্সের

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডুয়েটে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

মেক্সিকোতে উচ্চশিক্ষার আন্তর্জাতিক প্যানেলে ড. মো. সবুর খান

প্রিমিটেক ওয়াটার পাম্পের ব্র্যান্ড মডেল হলেন ইরফান সাজ্জাদ