হোম > করপোরেট

ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম প্রিমিয়ার ইউনিভার্সিটি

আমার দেশ অনলাইন

ইকোনোব্রিয়াম ৫.০-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

অর্থনীতি বিষয়ক উৎসব ‘ইকোনোব্রিয়াম ৫.০’-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি দল। গবেষণা, বিশ্লেষণ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেন তারা।

গত ২৬ নভেম্বর ২০২৬ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড ইকোনমি: ডেভেলপিং অ্যাকশনেবল স্ট্র্যাটেজিস ফর বাংলাদেশ’। জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর কৌশল উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এবং আয়োজক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির দলটি।

বিজয়ী দলের সদস্যরা হলেন সুমাইয়া ইয়াসমিন, শরিফা তাসফিয়া মিল্লাত ও জান্নাতুল নাঈম। তারা তিনজনই প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাদের অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে ভবিষ্যৎ শিক্ষাজীবন, গবেষণা ও কর্মক্ষেত্রে আরো সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম ও অগ্রযাত্রাকে আরো সমৃদ্ধ করবে।

এ ছাড়া সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত এবং বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, এ সাফল্য শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার প্রতি আরো আগ্রহী করে তুলবে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ করে দিয়েছে ‘ইকোনোব্রিয়াম ৫.০’। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

এআরবি

২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

নতুন রেফ্রিজারেটর সিরিজ নিয়ে বাজারে হিটাচি

হেপাটাইটিস শনাক্তে আধুনিক প্রযুক্তির ওপর জোর

‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন

ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

নারী শিক্ষার্থীদের কর্মসংস্থানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

এনএসইউর সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন