হোম > কর্পোরেট

১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে: চেয়ারম্যান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে এমন আশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরও সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। সোমবার দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান। বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরও গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, কয়েক মাস ধরে অচল হয়ে আছে রাজউকের সার্ভার। মাঝে কিছুদিন ঠিক হলেও পরে আবার সমস্যা দেখা দেয়।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর