হোম > কর্পোরেট

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাজধানীর মগবাজারে চালু হলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট। রোববার মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত স্বপ্ন-এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে বলেন, “নগরজীবনের ব্যস্ততার মধ্যে গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মগবাজারে নতুন এই আউটলেট সেই লক্ষ্য পূরণের আরেকটি ধাপ। আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইল সেবার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব, এবং ভবিষ্যতেও এই ধরনের সম্প্রসারণ অব্যাহত থাকবে।”

আউটলেটটিতে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে শুরু করে তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই পেতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড় চালু করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মানসম্মত ও আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করে যাচ্ছে।

প্রকৃতিই আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মার্কেন্টাইল ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

ওয়ালটন হাই-টেকে যুক্ত হচ্ছে ডিজি-টেক

ঢাকায় ২ দিনব্যাপী সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

ড্যাপ লঙ্ঘন ও খাল দখলের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড