হোম > করপোরেট

মিডল্যান্ড ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি)-এর ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর ঢাকার গুলশান-২-এ অবস্থিত এন.বি. টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান। এ সময় কমিটির অপর দুই সদস্য ড. আবু ইউসুফ মো. নেছার উদ্দিন এবং ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন।

ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম তদারকি এবং শরিয়াহ নীতিমালা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শরিয়াহসম্মত ব্যাংকিং সেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকদের আধুনিক, নৈতিক ও গ্রাহকবান্ধব ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ মিডল্যান্ড ব্যাংক।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ নূরুন্নবী, বোর্ড সেক্রেটারিয়েটের ডেপুটি সেক্রেটারি এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ম্যানারাত ইউনিভার্সিটিতে সিএসই ক্লাবের উদ্যোগে ‘এআই সামিট ২০২৬’ অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ব্র্যাক ব্যাংকের ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে দেশের বিশিষ্টজনেরা

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক