হোম > কর্পোরেট

ডা. জাহিদের মায়ের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শোক

আমার দেশ অনলাইন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শোকবার্তায় জানানো হয়, বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং সমাজে একজন স্নেহশীল ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ছাত্র-ছাত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সম্মাননা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন জাবেদুল আলম

এনএসইউ কমিউনিটির জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, লিলির নতুন ‘সিরাম গ্লো সোপ’

বুয়েটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান

"স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং" শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন

জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

পরমাণু শক্তি কমিশনের সক্ষমতা বাড়ানোর তাগিদ