হোম > কর্পোরেট

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

দেশের আর্থিক বাজারের উন্নয়ন, বাজার স্থিতিশীলতা এবং টেকসই প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এতে নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ শীর্ষস্থানীয় প্রতিনিধি অংশ নেন।

রোববার স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফোরামে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ক্রমবর্ধমান মূলধন বাজার, নীতিনির্ধারকদের ভূমিকা, বাজারের স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় বলা হয়, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে সক্ষম বাজার কাঠামো, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং টেকসই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলার পাশাপাশি নতুন সুযোগও কাজে লাগাতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন। তারা আর্থিক খাতকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎ উপযোগী করতে নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, দেশের মূলধন বাজার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাজারের স্থিতিশীলতা, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ও টেকসই অর্থায়নের প্রসারের মাধ্যমে অর্থনীতির পরবর্তী প্রবৃদ্ধির পথ আরও সুগম করা সম্ভব। এ ধরনের আলোচনা আয়োজন করতে পেরে ব্যাংকটি গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এনামুল হক। ফোরামটি সঞ্চালনা ও প্যানেল আলোচনা পরিচালনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস সাবাহ সালিহীন আজিম।

প্যানেল আলোচনায় সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অব ট্রেজারি, অফশোর ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মেহেদী জামান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ১২০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসা স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের মূলধন বাজারের উন্নয়ন এবং আর্থিক খাতের অগ্রযাত্রায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এমই

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন