হোম > করপোরেট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

আমার দেশ অনলাইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

নবনিযুক্ত প্রো ভাইস-চ্যান্সেলর একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে যোগদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ নতুন প্রো ভাইস-চ্যান্সেলর-কে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের শিক্ষা গবেষণায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে ২০১০ সালে পিএইচডি সম্পন্ন করেন।

ড. জিন্নাহ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছেন। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি ঐতিহাসিক অর্জন।

তিনি আইডিআরসি, কানাডা ও জিপিই কিক্স এর অর্থ সহযোগিতায় ৫ বছর মেয়াদী বাংলাদেশ, ভূটান, নেপাল, ভিয়েতনাম ও তিমুর-লেস্তে 'জেন্ডার ও ইনক্লুসিভ পেডাগোজি' শীর্ষক গবেষণা কার্যক্রমে সমন্বয়কারী ও পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বিশ্বব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করেছেন।

এএমএল-সিএফটি গভর্নেন্স বিষয়ে কর্মশালার আয়োজন বিকাশের

সাংবাদিকতা বিভাগের আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান

ঢাকায় পাঁচ শিল্পীর রঙে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’

নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য

মানারাত ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, ভর্তি ফিতে ৫০% ছাড়

ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন’

এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব