হোম > কর্পোরেট

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন এবং বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার আহ্মেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ প্রস্তাবনা এবং বিনিয়োগ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে আলোচনা করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

সভায় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকসেবা নিশ্চিত করা এবং সার্বিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিনিয়োগ পুনরুদ্ধারসহ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কর্মসূচি নেওয়া হয়েছে

ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে: রিহ্যাব প্রেসিডেন্ট

‘বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ লিলি বডিওয়াশ

স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তি নেভিয়ান লাইফসায়েন্সের

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডুয়েটে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

মেক্সিকোতে উচ্চশিক্ষার আন্তর্জাতিক প্যানেলে ড. মো. সবুর খান