হোম > কর্পোরেট

আইআইইউসির ২৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৬৬তম সিন্ডিকেট সভা মঙ্গলবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, সিন্ডিকেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফুর রহমান এবং বিগত ২৬৫তম সাধারণ সভার কার্যবিবরণ পাঠ করেন আইআইইউসি’র রেজিস্ট্রার এবং সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ)।

সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন ডিন ক্যাটাগরির সদস্য বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ সামসুল আলম এবং চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য হাদীস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম। সভায় ২৬৫তম সিন্ডিকেট সভার কার্যবিবরণ পঠিত এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফাইন্যান্স কমিটির ১৯৪তম সভা, ডিসিপ্লিন কমিটির ৭৪তম সভা, পিএসপি কমিটির ১৫৭তম সভার এবং নিয়োগ কমিটির কার্যবিবরণ ও সুপারিশসমূহ ২৬৬তম সিন্ডিকেট সভায় পেশ করা হয়। সভায় ম্যানপাওয়ার অডিট কমিটি এবং সমাবর্তনে চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয়। এ ছাড়াও আইআইইউসি শিক্ষকদের পদোন্নতির নীতিমালা, শিক্ষাছুটি বর্ধিতকরণ, আবেদনকারী একজন শিক্ষকের বেতন-ভাতা প্রদানে বিশেষজ্ঞ আইনজীবীর মতামত, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট সেশন

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি

আবাসনখাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের

আইএটি-বুয়েটের এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়নবিষয়ক সেমিনার