হোম > করপোরেট

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছাতে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

আমার দেশ ডেস্ক

গাজীপুরের একটি রিসোর্টে ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬। প্রতিষ্ঠান দুটির ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এবারের সম্মেলনের স্লোগান ছিল “শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে”। বিগত দিনের কাজ ও অর্জন পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশীদাররা এতে যোগ দেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মূল আয়োজন বিজনেস কনফারেন্স ও গালা নাইট। এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ এবং ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সেলস মো. সোহেল রানা তালুকদার। এছাড়া গ্রুপের পরিচালক, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় স্থান পায় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা। বক্তারা গত বছরের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল গ্যাস সংকট, ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের দ্রুত পরিবর্তনশীল পছন্দ। এসব প্রতিকূলতার মধ্যেও কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ডিলার পার্টনারদের অবদান এবং তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক। এ প্রসঙ্গে ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, “কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।”

সম্মেলনে টাইলচক ও নিউরোটাইলস উদ্যোগ নিয়েও আলোচনা হয়। টাইলচক প্রকল্পের আওতায় উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য উপকরণ ব্যবহার করে শিশুদের জন্য চক তৈরি করা হয়। আর নিউরোটাইলসের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরো সহায়ক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে ব্যবসা পরিচালনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

গালা নাইটে সম্মাননা দেওয়া হয় ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের। ডিলারদের অভিজ্ঞতা ও মতামত জানতে আয়োজন করা হয় একটি ফিডব্যাক পর্ব। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় গালা নাইট।

তিন দিনের এই সম্মেলনে আরো ছিল ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।

“শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে” পৌঁছানোর লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন ডিবিএল ও ব্রাইট সিরামিকসের কর্মী, ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের একসঙ্গে এগিয়ে চলার প্রত্যয়কে আরো সুদৃঢ় করেছে।

এএমএল-সিএফটি গভর্নেন্স বিষয়ে কর্মশালার আয়োজন বিকাশের

সাংবাদিকতা বিভাগের আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান

ঢাকায় পাঁচ শিল্পীর রঙে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’

নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য

মানারাত ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, ভর্তি ফিতে ৫০% ছাড়

ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন’

এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব