হোম > করপোরেট

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম দোয়া মাহফিলে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মো. মাসুদ, তানভীর হাসনাইন মইন, শেখ মনজুর করিম এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এছাড়াও ব্যাংকের ১১ টি বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, সকল জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপক এতে ভার্চ্যুয়ালি অংশ নেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল