হোম > কর্পোরেট

নভোএয়ারে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে

আমার দেশ অনলাইন

সর্বনিম্ন মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার ঘোষনা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি ১৫ই মার্চ পর্যন্ত চলবে।

অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট, সব ধরণের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।

ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এই সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।

ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে। হোটেল গুলোর মধ্যে রয়েছে হোটেল সি প্যালেস, উইনডি টেরেস , গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট , বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল , বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে , লং বিচ হোটেল , ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট , গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট , সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।

সম্মানিত যাত্রীরা নভোএয়ার এর ফ্রীকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “স্মাইলস” সদস্য হলে প্রতি ভ্রমণে পয়েন্ট পাবেন এবং নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে কমপ্লিমেন্টরি টিকেট পাবেন। পাশাপাশি, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে যে কোনো সম্মানিত যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।

বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম,সিলেট এবং সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ বা ভিজিট করুন www.flynovoair.com

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু