হোম > কর্পোরেট

মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু

আমার দেশ অনলাইন

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এ ভর্তি মেলার উদ্বোধন করেন ট্রেজারার মো: মনিরুল ইসলাম।

এ সময় অন্যদের মাঝে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. রমিত আজাদ, ভর্তি বিভাগের পরিচালক মো. আবদুল কাদের, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় ছাড়াও নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। এছাড়া গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

প্রোগ্রামসমূহ: বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ ইন ইংলিশ (ইভেনিং) এবং এলএলএম।

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা- ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বিশ্ববিদ্যালয় দিবসে বিএমইউর নানা আয়োজন: র‍্যালি, বৃক্ষরোপণ, রোগীদের খাবার বিতরণ

বাটার ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

১০৪ শতাংশ রেকর্ড মুনাফা ডাচ্-বাংলা ব্যাংকের, আয় ৯৬৫ কোটি টাকা

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

বিনিয়োগবান্ধব পর্যায়ে সুদের হার এক অঙ্কে নামানো হবে: বাণিজ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ইউনেস্কোসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি দলের সাক্ষাৎ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করেছে আকিজ রিসোর্স

সনদপত্র বিতরণ ও জব ফেয়ার আয়োজন

বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স আলোচনায় নতুন দিকনির্দেশনা