হোম > করপোরেট

বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

আমার দেশ অনলাইন

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ‘বিটপি গ্রুপ’-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন ফাইন্যান্সিয়াল সল্যুশনও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা।

বিটপি গ্রুপ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও বহুমুখী ব্যবসায়িক গ্রুপ, যাদের তৈরি পোশাক শিল্প বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মৎস্য ও কৃষি খাতে সফল ব্যবসা রয়েছে। গ্রুপটির চারটি বড় রেডি মেড গার্মেন্টস কারখানা রয়েছে, যা মূলত জ্যাকেট, অ্যাক্টিভওয়্যার, ডেনিম, নন-ডেনিম এবং সিন্থেটিক্স পোশাক তৈরিতে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের তৈরি পোশাক খাত ও সামগ্রিক অর্থনীতিতে গ্রুপটির অবদান উল্লেখযোগ্য।

গত ২৫ আগস্ট ২০২৬ ঢাকার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের পক্ষে প্রতিষ্ঠনটির ম্যানেজিং ডিরেক্টর মিরান আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিটপি গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোরশেদুল হক; এইচআর, অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির (কর্পোরেট) জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম; ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইনে ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

আনসার-ভিডিপি সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক উদ্বোধন

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের