হোম > কর্পোরেট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন

আতিকুর রহমান নগরী

বিজয়ের মাসে জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার, ৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি ব্যাংক কর্মীদের গ্রাহকের সেবক হওয়ার নির্দেশনা দেন। রূপালী ব্যাংকের অ্যাপস ও মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

নারায়ণগঞ্জের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ ভূইয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বালিগাঁও শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণ আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার সুযোগ পাবে যা এলাকার অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় কাজ করছে কোস্ট গার্ড

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার নগদের

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

ইউসিবির ৪৩তম এজিএম সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

উত্তরায় মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া