হোম > কর্পোরেট

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

আমার দেশ অনলাইন

নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন উদীয়মান সংগীতশিল্পী সিকদার বাসুদেব। অ্যালবামের পুরো কাজ এখন প্রায় শেষের পথে। গানগুলোর সংগীতায়োজন করেছেন রুদ্র এবং গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে ‘স্টুডিও শুরুরং’-এ।

অ্যালবামে থাকছে যে গানগুলো

অ্যালবামের পাঁচটি গানের মধ্যে তিনটি গান—‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ ও ‘তোমার জন্য গাথিবো মালা’ নিজেই লিখেছেন সিকদার বাসুদেব। বাকি দুটি গানের মধ্যে ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ।

বাগেরহাটে প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং

অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাগেরহাটের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন। ভিডিওটির ডিওপি হিসেবে কাজ করেছেন তানভীর শাহজাদ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ সরকার। বর্তমানে গানটির সম্পাদনার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই গানটির মিউজিক ভিডিও মুক্তি পাবে।

শৈশব থেকে সংগীতের পথচলা

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি দারুণ অনুরাগী সিকদার বাসুদেব ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে তিন বছরের প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ গড়ে তোলেন। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর সঙ্গে অতিথি শিল্পী হিসেবেও তিনি বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন।

স্টুডিও শুরুরং ও পেশাগত জীবন

সিকদার বাসুদেব ‘স্টুডিও শুরুরং’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নিজের ইউটিউব চ্যানেল ‘Sikdar Bashudeb O Dhrulok’ এবং ‘Studio Shuruhung’ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। সংগীতের পাশাপাশি তিনি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত আছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার।

প্রথম এই অ্যালবামটিকে নিজের সংগীতজীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন সিকদার বাসুদেব। প্রথম গানের মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

২৯ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ১৬ দেশ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক