হোম > কর্পোরেট

কৃষকবান্ধব কার্যক্রম জোরদারের লক্ষ্যে নাবিল গ্রুপের সঙ্গে সাফের সমঝোতা স্বাক্ষর

আমার দেশ ডেস্ক

টেকসই কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং কৃষকবান্ধব কার্যক্রম জোরদারের লক্ষ্যে দেশের অন্যতম প্রধান শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদশের (সাফ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ উপলক্ষে ১৮ মে বিকেলে রাজশাহীর নাবিল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারিত্ব দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষকদের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং টেকসই উৎপাদনব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে গ্রুপটির ডিরেক্টর ও নাবিল ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান ও সাফের পক্ষে নির্বাহী পরিচালক ফরহাদ জামিল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অংশগ্রহণকারীরা দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নাবিল গ্রুপ দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশের কৃষিশিল্প উজ্জীবিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর