হোম > কর্পোরেট

৫০ বছর পূর্তিতে এক কোটি গাছ লাগাবে গ্রামীণ ব্যাংক

আমার দেশ অনলাইন

৫০ বছর পূর্তিতে এক কোটি গাছ লাগাবে গ্রামীণ ব্যাংক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জোবরা গ্রামে ১৯৭৬ সালে ক্ষুদ্রঋণের ছোট্ট একটি প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক। সামাজিক শৃঙ্খল ভেঙে নারীর ক্ষমতায়ন ঘটানো ছিল প্রতিষ্ঠানটির লক্ষ্য।

এবার প্রতিষ্ঠার ৫০ বছর বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় দেশজুড়ে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। এরই অংশ হিসেবে গতকাল দেশের সর্ব-দক্ষিণের জেলা পটুয়াখালী জোনের মহিপুর কলাপাড়া শাখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, কোম্পানি সচিব আবদুস সবুর মো. বাকিউস, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘পঞ্চাশ বছর আগে গ্রামীণ ব্যাংক দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, আজ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। এক কোটি বৃক্ষরোপণ শুধু সংখ্যা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সুবর্ণজয়ন্তীর সবুজ উপহার।’

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের অর্ধশত বছরের যাত্রা মানুষের স্বপ্ন পূরণের যাত্রা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিটি সদস্যের পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি দেশকে জলবায়ু সহনশীল করে তুলতে চাই।’

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখায় উৎসবমুখর পরিবেশে সকল সদস্যের মাঝে ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ চলমান রয়েছে। বাড়ির আঙিনা ও উন্মুক্ত প্রান্তরে বৃক্ষরোপণ কর্মসূচি বছরব্যাপী অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে কার্যকর হতে পারে বিন্না ঘাস: পানিসম্পদমন্ত্রী

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর

আকিজ বশির কেবলস সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা পরিবেশকদের সম্মাননা

বিকাশের মাধ্যমে আইডিএলসিতে মুহূর্তেই এফডিআর খোলার সুবিধা

২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী

ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের মধ্যে চুক্তি স্বাক্ষর