রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র ২ মিনিটে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
চেকবিহীন টাকা উত্তোলনের জন্য গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে রূপালী ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে ‘Cash By QR’ ফিচার ব্যবহার করতে হবে। এরপর শাখার ক্যাশ কাউন্টারে উত্তোলনের পরিমাণ ও অ্যাপ্রুভাল কোড প্রদান করে নগদ টাকা গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা ও মো. মইন উদ্দিন মাসুদ এবং উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া ও মোল্লা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।