হোম > করপোরেট

ফাইনালে পুলিশকে হারিয়ে শিরোপা জিতল আনসার

আমার দেশ অনলাইন

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহিলা ‘এ’ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা ‘এ’ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি।

১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশ নেয়। নারী বিভাগে আনসার ও ভিডিপি মহিলা ‘এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহিলা ‘বি’ দল তৃতীয় স্থান অর্জন করে।

পুরুষ বিভাগেও আনসার ও ভিডিপির দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপি ‘বি’ দল চতুর্থ স্থান অর্জন করে এবং পুরুষ ‘এ’ দল কোয়ার্টার ফাইনালে খেলে।

এ অর্জনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অংশগ্রহণ ও অর্জন ধরে রেখেছে বাহিনীটি।– প্রেস বিজ্ঞপ্তি

এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছাতে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

এএমএল-সিএফটি গভর্নেন্স বিষয়ে কর্মশালার আয়োজন বিকাশের

সাংবাদিকতা বিভাগের আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান

ঢাকায় পাঁচ শিল্পীর রঙে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’

নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য

মানারাত ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, ভর্তি ফিতে ৫০% ছাড়

ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন’